Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাড়ছে হামের সংক্রমণ, একদিনে শনাক্ত ৫৪

ফরিদপুর প্রতিনিধি
মে ৮, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

হাম-এর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ফরিদপুর জেলায়। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০ জন রোগী শনাক্ত হয়েছেন সালথা উপজেলায়। এছাড়া বোয়ালমারীতে ১৪ জন এবং সদরপুরে ১২ জন নতুন আক্রান্ত রোগী পাওয়া গেছে।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ মোট ১৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।