Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের ধান কেটে ঘরে তুললো ছাত্রদল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মে ৯, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক কৃষকের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা ছাত্রদল। পুড়ে যাওয়া ঘরের দুঃখের মধ্যেই জমির পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষক কাবুল দাড়িয়ার এক বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার উপজেলার মাঝবাড়ি বিলে গিয়ে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা দিনব্যাপী শ্রম দিয়ে কৃষক কাবুল দাড়িয়ার পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

কৃষক কাবুল দাড়িয়া মাঝবাড়ি গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি চরম বিপাকে পড়ে। এরই মধ্যে জমিতে পাকা ধান কাটার সময় চলে আসায় নতুন করে দুশ্চিন্তায় পড়েন তিনি।

এ খবর পেয়ে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কেটে বাড়িতে তুলে দেন।

ধান কাটা কার্যক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তপু দাড়িয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত কৃষক কাবুল দাড়িয়া বলেন, “অগ্নিকাণ্ডে আমার ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। জমিতে পাকা ধান ছিল, কিন্তু কীভাবে কাটবো বুঝতে পারছিলাম না। এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।”

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, “এখন বোরো ধান কাটার মৌসুম। অনেক কৃষক শ্রমিক সংকটে পড়ছেন। কোনো অসহায় কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারলে উপজেলা ছাত্রদল তার পাশে দাঁড়াবে এবং ধান কেটে ঘরে তুলে দিতে সহযোগিতা করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।