Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আটক

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর দুর্গা বাগান বাড়ি থেকে তাকে আটক করা হয়।শনিবার (৯ মে) দুপুরে আটককৃত খালেককে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে চরকালিকাপুর এলাকায় অবস্থিত দুর্গা বাগান বাড়ি নামক স্থানে খেলতে যায় স্থানীয় তিন বছরের এক শিশু।

এই সুযোগে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে দুর্গা বাগান বাড়ির নৈশ প্রহরী আবদুল খালেক। পরে ওই শিশু কান্না করলে বিষয়টি জানাজানি হলে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল খালেককে রাতেই আটক করে।

এঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটকের পর শনিবার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।