Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 
মে ৯, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 

“সঞ্চয় প্রগতি উন্নয়ন, সঞ্চয়ই সমৃদ্ধির সোপান” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বেলা ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উন্নয়ন সংস্থার সভাপতি মো. নজরুল ইসলাম।

সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর শোক প্রস্তাব উত্থাপন করেন হাজী আব্দুল মালেক শিকদার। পরে সংস্থার সাধারণ সম্পাদক মির্জা গোলাম ফারুক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

বার্ষিক প্রতিবেদনের ওপর অনুষ্ঠিত খোলা আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট গোলাম মনসুর নান্নু, মো. জহুরুল হক, মো. মিরাজুল ইসলাম, আবু তারেক, মো. আব্দুল হাই বাশী মিয়া ও লুৎফুন নাহারসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন গৃহীত হয়।

পরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর আনন্দঘন পরিবেশে লটারির ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দিনের সকল কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।