Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী পালিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মে ১২, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্সেস দিবস ও আধুনিক নার্সিং সেবার প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

দিবসটির শুরুতে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএমও ডা. আবু রায়হান, নার্স মেরিনা, রোজিনা, আলীয়া আক্তার সাথী, নূরানী ও শিখাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবা, যত্ন ও সুস্থতায় নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের পেশাগত দক্ষতা ও মানবিক সেবার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।