Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট বাজারের কিচেন মার্কেটের টয়লেট থেকে খোরশেদ সরকার (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টয়লেটের দরজা ভেঙে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন। খোরশেদ সরকার চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের মৃত করিম সরকারের ছেলে।

বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় ধরে কিচেন মার্কেটের টয়লেটের দরজা বন্ধ থাকায় তাঁদের সন্দেহ হয়। পরে বাজার কমিটির সভাপতিকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের মেঝেতে খোরশেদ সরকারকে পড়ে থাকতে দেখেন তাঁরা।

পরে তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ান তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার প্রায় দুই ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

পরিবারের সদস্যরা জানান, খোরশেদ সরকার স্ট্রোক ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। টয়লেটে গিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, “বিষয়টি আমরা জেনেছি। পরিবারের সঙ্গে কথা বলে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।