Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

“অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা ও সহমর্মিতা” এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে ২৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভা শেষে শ্রবণ প্রতিবন্ধী ৬ জন অটিজম শিশুর মাঝে শ্রবণযন্ত্র এবং শারীরিক প্রতিবন্ধী ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।