Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে নোয়াখালীতে প্রেস ব্রিফিং

নোয়াখালী প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রচার কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় সিনেমা প্রদর্শন, নাগরিক অধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কমিউনিটি সভা, উঠান বৈঠক, পিভিসি ও তথ্য বোর্ড স্থাপন, সড়ক প্রচার, ফ্যামিলি ও কৃষি কার্ডের সুফল বিষয়ক প্রচারণা এবং লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, এসব কর্মসূচির মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে জনগণকে আরও সচেতন ও অবহিত করাই মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।