Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় চাকরির টাকার বিরোধে হামলা, আহত ১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে সুজিত কুমার রায় নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, শহীদবাগ বল্লভবিষু গ্রামের অতুল চন্দ্র রায়ের ভাতিজাকে চাকরি দেওয়ার কথা বলে প্রায় দেড় বছর আগে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও তার সহযোগীরা ২ লাখ ৫০ হাজার টাকা নেয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় ভুক্তভোগী পরিবার টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা টালবাহানা করতে থাকে।

অভিযোগে বলা হয়, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর ভাই সুজিত কুমার রায় গুলশান মোড় বাজারে টাকা ফেরতের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়।

হামলায় সুজিত কুমার রায়ের বাম হাতসহ চোখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর এবং সঙ্গে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা আহত সুজিতকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় কাউনিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাব উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।