Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে ঘর নির্মাণকে কেন্দ্র করে হামলা, ৯৯৯ এ কল করে উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে নিজ ভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের উদ্ধার করতে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদেরও ধাওয়া করে। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী সাজ্জাদ হোসেন চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, পৈতৃক ভিটায় ঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশী বাদশা মিয়া প্রথমে সহযোগিতা করেন। পরবর্তীতে তিনি ঘর নির্মাণের জন্য চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে আদালতে অভিযোগ দায়ের করলে তা খারিজ হয়। এরপর ঘর নির্মাণের কাজ পুনরায় শুরু করলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বাদশা মিয়া, ইয়াছিমিন আক্তার, জেসমিন আক্তারসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী সাজ্জাদ হোসেন জানান, হামলায় তার মা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং তিনি ও তার ভাই ইমরান মারধরের শিকার হয়েছেন। এছাড়া আসামিরা বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।