Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের মাওয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাবেয়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়ায় মালিক মোজাফফর আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উর্মি স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান মালিক মোহাম্মদ রাসেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইসলাম সুইটমিটে দই, রসমালাই ও ঘি’র মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় মালিক মোহাম্মদ হারুন শরীফকে ১০ হাজার টাকা এবং বেলাল হোটেলে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণের অপরাধে মালিক মোহাম্মদ বেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় পদ্মা সেতু উত্তর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।