Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

মহাদেবপুর উপজেলা-এ অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মহাদেবপুর সদর খাদ্য গুদামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. ফজলে হুদা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

মহাদেবপুর সদর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মো. জাহেদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৯৮৯ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ২৩ হাজার ১৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ৪ হাজার ৬৯ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৬৬ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার নান্নু, উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান মো. সামসুল আলম বাচ্চু এবং ধান-চাল ব্যবসায়ী বিদ্রোহ রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।