বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার মধ্যরাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলইমণ্ডল পাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সলইমণ্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানের সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় তিন মাদক কারবারিকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমণ্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) ও কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান (৪২)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। শনিবার তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

