Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে অটোরিকশা চুরির সময় জনতার হাতে আটক যুবক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে ত্রিশাল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফুটওভারব্রিজের নিচে অবস্থিত ওয়ালটন শো-রুমের সামনে রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ধাওয়া দিলে ঘটনাস্থল থেকেই আজিজুল হক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

আটক আজিজুল হক ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের কুষ্টিয়া ১ম খণ্ড (সেনবাড়ী) এলাকার বাসিন্দা। তবে তিনি বর্তমানে গফরগাঁও উপজেলার শিলাশী এলাকার পশু হাসপাতাল রোডের একটি বাসায় ভাসমানভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ বলেন, “স্থানীয় জনগণের তাৎক্ষণিক সহযোগিতার কারণেই অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি ও অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।