Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে একরাতে ৮ গরু চুরি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক রাতে দুটি গ্রামে কৃষকদের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) দিবাগত রাতে যেকোনো সময় মাদারগঞ্জ পৌরসভার বানিকুঞ্জ গ্রাম এবং বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল বানিকুঞ্জ গ্রামের কৃষক মো. শাহা আলীর গোয়ালঘর থেকে ৩টি গরু এবং পূর্ব সুখনগরী গ্রামের কৃষক মনির হোসেনের ৫টি গরু চুরি করে নিয়ে যায়।

ভোরে মনির হোসেনের মা গোয়ালঘরে গিয়ে গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি টের পান। পরে খোঁজাখুঁজির পর নিশ্চিত হওয়া যায় যে গরুগুলো চুরি হয়েছে। এতে ওই কৃষক পরিবার দিশেহারা হয়ে পড়ে।

ভুক্তভোগী কৃষক শাহা আলী বলেন, “আমার তিনটি গরুই ছিল আমার একমাত্র সম্বল। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না।”

এদিকে একই রাতে ৮টি গরু চুরির ঘটনায় পুরো এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয়দের ধারণা। অনেক কৃষক ও খামারি রাত জেগে গরু পাহারা দিচ্ছেন।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। চোরাই গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, ঈদের সময় গরু চুরি রোধে চেকপোস্ট বসানো এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।