Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ১২৯৫ পরিবার পেল ফ্যামিলি কার্ড, শুরু হলো বিতরণ কর্মসূচি

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ১২৯৫টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এতে করে হাসি ফুটেছে টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামের ১২৯৫ পরিবারের মাঝে।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এসময় মো. শাহ ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, নিলোফার চৌধুরী মনি এমপি, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল হক, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে যাকাত ফান্ডের অর্থায়নে ৩২ জনের মাঝে ছাগল বিতরণ করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।