Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ১৬, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা শাখার উদ্যোগে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু। তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের সংগঠনকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখতে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের ধৈর্য, কৌশল ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচন ও সম্ভাব্য রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে প্রস্তুত থাকতে হবে। সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।

সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।