Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ঢালাই গাড়ি উল্টে শ্রমিক নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে নির্মাণ কাজে ব্যবহৃত ঢালাই গাড়ি (নসিমন) উল্টে মোঃ ইসমাইল মোল্লা (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মধুমতি নদীর ফেরিঘাট সংলগ্ন মাদ্রাসা এলাকার ঢাকা-খুলনা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মোল্লা উপজেলার কুলিয়া গ্রামের তালুকের মাঠ সংলগ্ন এলাকার আঃ সবুর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণ কাজ শেষে কয়েকজন শ্রমিক ঢালাই গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সড়কে ওঠার সময় হঠাৎ একটি চাকা খুলে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্যান্য শ্রমিকরা লাফিয়ে পড়ে সামান্য আহত হলেও ইসমাইল মোল্লা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার সন্ধ্যায় জানাজা শেষে বড়ঘাট কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।