সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
“একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতককে জয় করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৭ মে) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও প্রবাসী অধ্যাপক ডা. চৌধুরী হাফিজুল আহসানের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মো. মোশাররফ হোসেন মুক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. লুৎফুল কবির, হার্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস এস নুরুল আলম লিটন এবং বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. এমডি ফিরোজ শেখ, সমাজসেবক মুজিবর রহমান টম, এ কে এম সোলায়মান, সিনিয়র সাংবাদিক আহসানুল করিম, আকমল উদ্দীন সাখী, বাগেরহাট প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সোহেল রানা বাবু, সৈকত মণ্ডল, মেহেদী হাসান, সাগর মণ্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সচেতন জীবনযাপনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

