Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটিকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়তে প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ১৭, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর সিটিকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

শনিবার ছুটির দিনেও তিনি নগর উন্নয়ন কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নগর উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে তিনি টঙ্গী কলেজগেট এলাকার বিআরটিএ স্টেশন ও ফুটওভার ব্রিজ ঘুরে দেখেন এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অচল ফুটওভার ব্রিজগুলো দ্রুত চালুর নির্দেশ দেন।

এছাড়া গাছা রোডের ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও চলমান সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন তিনি।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “১৮০ দিনের চ্যালেঞ্জ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, গাজীপুর সিটিকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।