Nabadhara
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মে ১৮, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কটিয়াদী পৌর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং “মুন স্টুডিও” ও “অন-টাইম প্লেট অ্যান্ড গ্লাস” নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরে সোমবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভেতরে গেলে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান তারা।

নিহতের স্ত্রী অন্তরা বলেন, শুক্রবার সকালে নাশতা খেয়ে তিনি বাসা থেকে বের হন। এরপর দুপুরে শেষবার কথা হয়। পরে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, নিহত ব্যবসায়ীর সঙ্গে থাকা একটি ড্রাইভারেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তিনি আরও জানান, নিহতের নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার থেকে আগে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।