Nabadhara
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলুর বহুমুখী ব্যবহার নিয়ে মুন্সীগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ১৮, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

“আলুর বহুমুখী ব্যবহার, সম্ভাবনার নতুন বাংলাদেশ” শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে।

সোমবার দুপুরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্যোক্তাদের তৈরি কৃষিপণ্য ও উদ্ভাবনী সামগ্রী ঘুরে দেখেন। তারা উদ্যোক্তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, আলুর বহুমুখী ব্যবহার, প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা আলুভিত্তিক শিল্পায়নকে এগিয়ে নিতে সরকারি প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও প্রণোদনা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।