Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা পাওয়া সম্ভব-এমপি বাচ্চু

Link Copied!

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নড়াইল

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯মে) সকাল সাড়ে ১০ টায় লোহাগড়া ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় লোহাগড়া উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা,নড়াইল জেলা জামায়াতে ইসলামির কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা ভূমি অফিসের নাজির সাহিদুল ইসলামসহ প্রমুখ।

সংসদ সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, বর্তমান সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে ভূমি ব্যবস্থাপনায় মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে। এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা পাওয়া সম্ভব হচ্ছে। মানুষের দুর্ভোগ আর ভোগান্তি কমানোর লক্ষ্যে ভূমিসেবা মেলার আয়োজন।

আগামী ২১ এপ্রিল তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শেষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।