Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীমহলের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেছেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার চিংড়ি দেশের অন্যতম রপ্তানিযোগ্য সম্পদ, যা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। পাশাপাশি সাতক্ষীরার প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন নিদর্শন পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীমহলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, “আমরা সবাই মিলে সাতক্ষীরার উন্নয়নে কাজ করবো। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ এবং সীমান্ত সুরক্ষায় লাইটিং ব্যবস্থা চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, দেবহাটা ছোট উপজেলা হলেও এখানে অনেক প্রাকৃতিক নিদর্শন রয়েছে। সাতক্ষীরার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ কাজে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

জেলা প্রশাসক শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন এবং সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কাজ দ্রুত শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক দেবহাটা উপজেলা পরিষদের প্রধান ফটকের উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ, দেবহাটা থানা পরিদর্শন এবং উপজেলা ভূমি সেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।