নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কৃষক-কৃষাণীদের নিয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় একদিনব্যাপী GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রোগ্রাম) ড. সালাউদ্দিন কায়সার, অতিরিক্ত উপপরিচালক (ক্রপ) সাজেদুল আলম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) আলমগীর আজাদ এবং নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা।
বক্তারা বলেন, GAP বা উত্তম কৃষি চর্চা বিষয়ক সার্টিফিকেশন কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষিপণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

