Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন, দ্রুত সেবার অঙ্গীকার

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 

চিতলমারীতে তিন দিনব্যাপী জাতীয় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

 

 

এসময় তিনি দ্রুত সেবার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “ভূমি মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ যেন জটিলতা ও হয়রানি থেকে মুক্ত থাকে, তা নিশ্চিত করতে সরকার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কাজ করছে। আমরা এ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এসিল্যান্ড অফিসের কানুনগো, সাত ইউনিয়নের ভূমি কর্মকর্তা, সেবাগ্রহণে আসা সাধারণ মানুষ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, তিন দিনব্যাপী এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি-সংক্রান্ত নানা সমস্যা ও জটিলতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সহজ, দ্রুত ও স্বচ্ছ সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।