Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সিটি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নড়াইল 
মে ২০, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

নড়াইলের লোহাগড়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া বাজারের স্কুল রোডস্থ জাহান ভিলা ভবনের নিচতলায় এ উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিটি ব্যাংক ফরিদপুর শাখার ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ শহিদুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপ-শাখাটির উদ্বোধন করেন সিটি ব্যাংক খুলনা ও বরিশাল বিভাগের রিজিওনাল হেড মোহাম্মদ ইব্রাহিম খলিলি।

লোহাগড়া সিটি ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক মোঃ আলমগীর ফারুক, আলফাডাঙ্গা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান এবং লোহাগড়া প্রেসক্লাবের সদস্য সচিব ইকবাল হাসান শিমুলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংক লোহাগড়া উপ-শাখার ক্যাশ ইনচার্জ আদিত্য দাস, ব্রাঞ্চ অপারেশন কর্মকর্তা তুষার দাস, সহকারী অফিসার মোঃ প্রিন্স মাহমুদ, সাংবাদিক এস এম শরিফুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা।

আলোচনা শেষে অতিথিরা নতুন উপ-শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও গ্রাহকসেবায় এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।