Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Link Copied!

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও রামপাল উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচকের বক্তব্য দেন আইইআরডি ও বিসিএসআইআর এর সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, কৃষি অফিসার কৃষিবিদ  ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার পুষ্পল সরকার, রামপাল উন্নয়ন ফোরামের সদস্য সচিব এম, এ সবুর রানা, প্রেসক্লাব রামপাল এর সদস্য সচিব মো. মেহেদি হাসান, সাবেক সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমূখ।

উপজেলা অডিটোরিয়ামে ১০ টি বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিষ্ঠানের প্রযুক্তি উদ্ভাবিত যন্ত্র প্রদর্শন, কৃষি পণ্য, হস্তশিল্প, বায়োগ্যাস প্লান্ট, সৌরবিদ্যুৎসহ বিভিন্ন প্রযুক্তি উদ্ভবন প্রদর্শন করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।