Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বড় হত্যার ঘটনায় ছোট ভাই আটক

Link Copied!

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পরকীয়া সম্পর্ক ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাই আক্তার হোসেনকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছোট ভাই মো. জহির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর থানা–পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

জহির হোসেন খালইষ্ট এলাকার হাজী মো. আওলাদ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে রাহিমা বেগম নামের এক নারী তাঁদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ওই সময় জহির হোসেনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রাহিমাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে রাহিমা তাঁর আগের স্বামীকে ছেড়ে জহির হোসেনকে গোপনে বিয়ে করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে জহির হোসেনের বিরোধ তৈরি হয়। এজাহারে মামলার বাদী মো. ইকবাল হোসেন অভিযোগ করেন, গত ২৬ এপ্রিল দুপুরে রাহিমা বেগম, তাঁর মামা জহিরুল ইসলাম মিল্লাত, জহির হোসেনসহ কয়েকজন খালইষ্টের বাড়িতে প্রবেশ করেন।

এ সময় বড় ভাই আক্তার হোসেন বাধা দিলে তাঁকে মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জহির হোসেন ধারালো ছুরি দিয়ে আক্তার হোসেনের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ এপ্রিল তিনি মারা যান। পরে, এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মুন্সীগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।