মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে কালাবাজার রোডে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার! আজ বিকেলে কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নের কালাবাজার রোডে একটি ট্রাকের ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
সংশ্লিষ্ট ট্রাকটির নম্বর: যশোর -ট ১১-১৩৪৬ কালাবাজার রোডে ট্রাকটি দাঁড়িয়ে থাকা অবস্থায় ভেতরে একজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়। পরে কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থল থেকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জেল্লাল হোসেন জানান, এই মুহূর্তে আমরা লাশটি উদ্ধারের কাজে ব্যস্ত আছি। উদ্ধার প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সুনির্দিষ্টভাবে জানা যাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু।

