Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রামবাসীকে হামলার পরিকল্পনা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে আইনগিরি ও বাতাবাড়িয়া গ্ৰামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করায় এলাকার সচেতন মহলের উপর অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

শনিবার সকালে ওই এলাকার  খানাকা মার্কেটের পাশে একটি পরিত্যক্ত জায়গায় মাদক ব্যবসায়ীরা অস্ত্র রেখে গেলে  স্থানীয় লোকজন দেখতে পায়। পরে এলাকাবাসী কচুয়া থানার পুলিশকে খবর দিলে  দেশি অস্ত্র  উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্কে বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী জানান, আইনগিরী ভান্ডারী বাড়ির মৃত হাবিবুল্লার ছেলে এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তিনি চট্টগ্রাম থেকে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এনে দুই উপজেলা সীমান্তে কচুয়া ও চান্দিনা   বিক্রি করে আসছেন।  তার সাথে আরো একজন মাদক ব্যবসায়ী  বাতাবাড়িয়া গ্রামের আবু তার ছেলে মাসুদ রানা এলাকায় মাদক বিক্রি  করছেন। মাসুদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এলাকাবাসী আরো জানান,সাম্প্রতিক সময়ে মাদকের বিরুদ্ধে আইনগিরী ও বাতাবাড়িয়া গ্ৰামে সচেতন মহল মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ও প্রতিবাদ কর্মসূচি পালন করায় রাতের অন্ধকারে এলাকার লোকজনদেরকে হামলার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র আইনগিরী ও বাতাবারিয়া খানকার মার্কেটে পাশে একটি পরিত্যক্ত জায়গায় মজবুত করে রাখে। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, একটি পরিত্যক্ত জায়গায় ধারালো ছুরি দেখতেছি স্থানীয় লোকজন আমাদেরকে অবগত করলে ওই ধারালো ছুরি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। বিষয়টি থানার পুলিশ তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।