Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ঢাকা–সিলেট মহাসড়কের পাশে “ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের জনগণ” ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, যারা বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়ে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়, তারাই ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধ করেছে। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত হলেও এখানে সিনেমা হল না থাকা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বিকশিত হতে না পারা উদ্বেগজনক।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, একটি পারিবারিক ও সামাজিক সিনেমার প্রদর্শনী বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন উদীচী ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফতি আল জাবেদ, সামাজিক সংগঠন সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসিরসহ অনেকে। বক্তারা সিনেমা প্রদর্শনী বন্ধের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরে অংশগ্রহণকারীরা মহাসড়কে প্রতিবাদ মিছিল করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবাধ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী হওয়ার কথা থাকলেও কওমি ছাত্র-জনতার বিরোধের মুখে তা স্থগিত করা হয় বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।