Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে ধাক্কা লেগে আরাফাত হোসেন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের ব্রিজ রোডের কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন মহাদেবপুর উপজেলা সদরের ঘুটু পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাফাত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে নদীর পশ্চিম পাশ থেকে ব্রিজ পার হয়ে পোস্ট অফিস মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে ধাক্কা দেন। পরে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।