Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে উপজেলার নির্মইল ইউনিয়নের বটতলী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোছা. খাদিজা (২৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি বটতলী গ্রামের মো. ইয়াকুব আলীর স্ত্রী।

পুলিশ জানায়, আটক খাদিজার হেফাজত থেকে ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।