Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নিজ গ্রামে সংবর্ধিত অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের কৃতি ফুটবলার জিহাদ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হওয়ায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির উদীয়মান ফুটবলার মো. জিহাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গোয়ালন্দ উপজেলার ১২ নং চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মো. নজরুল ইসলাম মোল্লা।

এতে উপস্থিত ছিলেন দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান, সহকারী শিক্ষক মো. জহুরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. শওকত জামান, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. রাজু হাসান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদসহ শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা জিহাদকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সংবর্ধনা শেষে অনুভূতি প্রকাশ করে ফুটবলার জিহাদ বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন গোয়ালন্দ ও রাজবাড়ীর সুনাম আরও বাড়াতে পারি এবং ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ পাই।”

বক্তারা বলেন, জিহাদের এই অর্জন স্থানীয় তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।