Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইউসুফ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাঙালির ঐতিহ্যবাহী ফল উৎসব শুধু সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ নয়, এটি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য নোয়াখালী সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সম্পৃক্ততার প্রশংসা করেন।

উৎসবে দেশীয় ও মৌসুমি প্রায় ২০ ধরনের ফলের সমাহারে নান্দনিক প্রদর্শনী সাজানো হয়, যা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের বিভিন্ন রকমের রসালো ও সুস্বাদু ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

এ সময় এটিএন বাংলার নোয়াখালী জেলা সিনিয়র সহ-সভাপতি মানিক ভূঁইয়া, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আজাদ ভূঁইয়া, চলতি ধারা সম্পাদক এম.বি. আলম, ইনকিলাব পত্রিকার সহ-সভাপতি এহসানুল হক খসরুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফল উৎসবে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।