Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজী পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নে ফেলার প্রতিবাদে মানববন্ধন

ফেনী প্রতিনিধি 
জুন ২৪, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজী পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের একটি এলাকায় ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

বুধবার (২৪ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের ছাদেকের টেক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে সোনাগাজী পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছেন। বর্জ্যের দুর্গন্ধ ও দূষণের কারণে এলাকাবাসী চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলেও দাবি করেন তারা।

মতিগঞ্জ আরএমহাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোকারম আলী সাহাদ চৌধুরী, বখতেয়ার মালেক চৌধুরী, সাবেক ইউপি সদস্য আলী মেম্বার, মতিগঞ্জ বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি কামরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক মো. রিমন।

এছাড়া কদমতলা নূরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা রহমত উল্লাহ, একরুল হক সবুজ, স্থানীয় বাসিন্দা সাখাওয়া হোসেন রায়হান, ব্যবসায়ী সানা উল্যাহ, এমএইচ মাহফুজ, এহতেশামুল হক ও এমরান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে এলাকাবাসীর পাশাপাশি মতিগঞ্জ আরএমহাট কে উচ্চ বিদ্যালয় ও কদমতলা নূরিয়া মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেন।

বক্তারা অবিলম্বে ওই স্থানে পৌরসভার বর্জ্য ফেলা বন্ধ করে পরিবেশবান্ধব ও জনস্বাস্থ্যসম্মত স্থানে বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।