Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আরডিএ চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যানের সঙ্গে রাজশাহী আরডিএ কর্তৃক পূনর্বাসিত ও ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় আরডিএ মার্কেটের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ব্যবসায়ী নেতারা নগরীর পরিকল্পিত উন্নয়ন, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

এ সময় আরডিএ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট ব্যবসায়ী নেতৃবৃন্দের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাজশাহীর টেকসই ও পরিকল্পিত উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

তিনি বলেন, রাজশাহীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল অংশীজনের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

মতবিনিময় সভায় রাজশাহী আরডিএ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা রাজশাহীর সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।