Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুখশেদুল হক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. মাসুম রানা, কৃষক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পাণ্ডব সরকার, কৃষক মো. মজনু মিয়া এবং উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুখশেদুল হক বলেন, কৃষি অফিসের সহায়তায় প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন শাকসবজি উৎপাদনে কৃষকদের আরও আগ্রহী হতে হবে। নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন ও ভোগের মাধ্যমে নিজেদের সুস্থ রাখার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইউএনও অলিদুজ্জামান ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পিএফএস ও নন-পিএফএস কৃষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।