Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ পুলিশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন পিআরইভিএআইএল (PREVAIL) প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পৌর এলাকার মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয় হলরুমে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ নারী হেল্প ডেস্কের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহার্শীষ রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক রকিব লিটন এবং সাধারণ সম্পাদক আল আমিন।

এছাড়াও বক্তব্য দেন সহকারী শিক্ষিকা ওলিফা আক্তার, বায়তুল জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের, ওয়ার্ড বিএনপির সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিকদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই শামসুজ্জামান।

এ সময় মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুজ্জোহা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটি পুলিশিং সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারী, শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, জুয়া এবং মাদক নির্মূলে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।