Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সৈকত হোসেন (২১) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাঁন সাহাব নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের সাহেবের হাট এলাকার ফারুকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, সফরপুর গ্রামের মৃত কবির আহমদের ছেলে খাঁন সাহাব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করেন যুবদল কর্মী সৈকত হোসেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন ফারুকের চায়ের দোকানে বসে চা পান করার সময় খাঁন সাহাব ধারালো ছুরি দিয়ে সৈকত হোসেনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার চিকিৎসা চলছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।