মো.রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব হাসান (২২) উপজেলার পশ্চিম নয়ানগর গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় মামলা (নং-২৭(৬)/২০২৬) দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার গ্রেপ্তারকৃতকে জব্দকৃত আলামতসহ আদালতে পাঠানো হয়েছে।
জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

