Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী রানী বল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার আমন চাষিকে ধানের বীজ, সার ও কৃষি উপকরণ, ৬ হাজার ৯২৫ জন কৃষককে ফলদ ও বনজ গাছের চারা, ৪০০ জনকে লেবুর চারা এবং ৬০০ জনকে সবজি চাষের উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ফলদ ও বনজ বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে। এ ধরনের সহায়তা কৃষকদের আরও বেশি কৃষিকাজে উদ্বুদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।