Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

আমিনুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক উন্নয়নে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদের মিনি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লায়লা নূর তানজু।

সভাপতির বক্তব্যে লায়লা নূর তানজু বলেন, উপজেলার সব দপ্তরের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও দুর্গাপুর থানা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোর্তজাসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।