Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিজস্ব অর্থায়নে ১.৫ কিলোমিটার রাস্তা নির্মাণে খাঞ্জাপুরবাসী, সহযোগিতায় সমাজসেবক গোলাম কিবরিয়া তালুকদার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত একটি সড়ক নিজস্ব অর্থায়নে নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইতালি প্রবাসী সমাজসেবক গোলাম কিবরিয়া তালুকদারের সহযোগিতায় বর্তমানে রাস্তার নির্মাণকাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলাপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে হায়দার তালুকদারের বাড়ি থেকে কিবরিয়া তালুকদারের বাড়ি পর্যন্ত প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি প্রায় ২০ বছর আগে কেবল মাটির কাজ করা হয়েছিল। এরপর আর কোনো উন্নয়ন হয়নি। কোথাও ১০ ফুট, কোথাও ৮ ফুট প্রশস্ত এ সড়ক দিয়ে প্রায় ২০০ পরিবারের মানুষ প্রতিদিন চলাচল করেন। এলাকার স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদেরও এটি একমাত্র যাতায়াতের পথ। বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।

গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের জন্য গৌরনদী উপজেলা কর্তৃপক্ষের কাছে দুই দফা আবেদন করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নিজেদের অর্থ সংগ্রহ করে সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন তারা।

এ কাজে সহযোগিতা করছেন খাঞ্জাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ইতালি প্রবাসী সমাজসেবক, ইউরোপ ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার।

স্থানীয়দের দাবি, ইতোমধ্যে রাস্তার খননকাজ সম্পন্ন হয়েছে, যাতে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। পরবর্তী ধাপে বালু ভরাটের জন্য আরও প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন হবে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন সরকারি উদ্যোগ না থাকায় নিজেদের উদ্যোগেই এ কাজ শুরু করতে হয়েছে। তাদের প্রত্যাশা, দ্রুত নির্মাণকাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং প্রায় ২০০ পরিবারের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

স্থানীয়রা আরও বলেন, সমাজসেবক গোলাম কিবরিয়া তালুকদার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন। তাঁর সহযোগিতায় এলাকাবাসীর এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হয়েছে বলে তারা মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।