Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বৃষ্টির পানি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা নিহত

নওগাঁ প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বৃষ্টির পানি প্রবাহকে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুল জব্বার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাতিজা চপলের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুল জব্বারের সঙ্গে তার ভাই আব্দুর হাইয়ের ছেলে চপলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে বৃষ্টির পানি আব্দুল জব্বারের বাড়ির দিক থেকে চপলের খলিয়ানের ওপর দিয়ে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে চপল তার চাচাকে তুলে আছাড় মারেন এবং গলা চেপে ধরেন বলে অভিযোগ। এতে আব্দুল জব্বার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের সুরতহাল ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।