Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ফকিরপাড়া, লুৎফরগঞ্জ বাজার, বাঘাডোবা ও আশপাশের এলাকায় নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকাবাসীর উদ্যোগে ব্রহ্মপুত্র নদের তীরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে ভাটি কলকিহারা, বাঘাডোবা, ফকিরপাড়াসহ বিভিন্ন এলাকার কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম ও লেপু মিয়া।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া, শান্তিনগর, বাঘাডোবা ও ভাটি কলকিহারাসহ প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র নদীভাঙন চলছে। এতে বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়ছে এবং পাঁচটি গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও স্থায়ীভাবে তা রোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সরকারের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।