Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৬ কোটি‌ ৯৬ লক্ষ ৪৭ হাজার ৪২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পৌরসভার সোনার বাংলা হলরুমে উন্মুক্ত ভাবে এ বাজেট ঘোষণা করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম।

ঘোষিত বাজেটে ব্যায়ের থেকে আয়ের পরিমান ৬ লক্ষ ১৭ হাজার ৪১৬ টাকা বেশি দেখানো হয়েছে।

বাজেটে নিরাপদ পানি সরবরাহ, মশক নিধন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আলোকসজ্জা, শিক্ষা, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার, নাগরিক সেবার মান বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর খান, আজকের পত্রিকার প্রতিনিধি সজল সরকার সহ সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, ঘোষিত বাজেটে জনগণের ওপর কোন বাড়তি কর বসানো হয়নি। আগে থেকে যা ধার্য রয়েছে সেটিই বলবৎ থাকবে। আর পুরো বাজেটটি জনগনের জন্যই। কারন বিশুদ্ধ পানি, মশা নিধন, নাগরিক সেবা, আলোকসজ্জা সহ বাকি সব উদ্যোগ পৌর এলাকার জনগনকে ভালো রাখার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।