Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহীর মতিহার থানার চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি মসজিদের নির্মাণকাজের সার্বিক সফলতা কামনা করেন। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ-শান্তি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রাসিক প্রশাসক অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্টু, সহ-সভাপতি গোলাম মুর্তজা, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল ও লিটনুর রহমান লিটন, মতিহার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাসান আলী, ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব আশরাফ আলী, ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মিঠুনের রহমান মিঠুন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।