Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ গরু জবাই প্রতিরোধে ঘোড়াঘাটে প্রশাসনের অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন মাংসের দোকানে অভিযান ও পরিদর্শন চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ।

পরিদর্শনকালে মাংসের মান, পশু জবাইয়ের স্বাস্থ্যবিধি, সংরক্ষণ ব্যবস্থা এবং বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অসুস্থ বা রোগাক্রান্ত পশু জবাই করে বাজারজাত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ নিরাপদ মাংস কিনতে আরও আস্থা ফিরে পাবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি অসুস্থ গরু জবাই বা নিম্নমানের মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন থাকতে হবে। কোথাও কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।